হাবড়ায় দুয়ারে দুয়ারে সরকারের ফেস্টুন ও দলীয় পতাকা ছেড়ায় চাঞ্চল্য - The News Lion

হাবড়ায় দুয়ারে দুয়ারে সরকারের ফেস্টুন ও দলীয় পতাকা ছেড়ায় চাঞ্চল্য




দি নিউজ লায়ন ;  উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় দুয়ারে দুয়ারে সরকারের ফেস্টুন ও দলীয় পতাকা ছেড়ায় চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রাজবাড়ী মোড় এলাকায় বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকারের ফেস্টুন পতাকা ছেঁড়ার অভিযোগ উঠলো দুস্কৃতীদের বিরুদ্ধে। 


স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ,   বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পের বড় ফেস্টুন বানানো হয়েছে রাজবাড়ী মোড় এলাকায়। সেই ফেস্টুন কে বা কারা  ছেড়ে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিড়ে দেওয়ায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে।


 স্থানীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ,  বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এ ধরনের কাজ ঘটিয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা বলেন রাত বারোটার পরের ঘটনা। তারা শুয়ে পড়ার পরেই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকায় এসে এরকম অবস্থা দেখে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাদের খবর দেন। পুরো ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.